প্রেমের শক্তিতেই কেবল জয় করা যায় প্রেম
প্রেমের ফাঁদেই কেবল ধরা দেয় প্রেমের পাখি
দেহের শক্তি কিংবা বুদ্ধির বলে বন্দী হয়না প্রেম
প্রেম আসে কেবল প্রেমেরই অনুরাগে।
তুমি বন্দী ছিলে কেবল আমার প্রেমেরই বন্ধনে।
এই বাউণ্ডুলে ছেলেটাকে
কেউ কোনদিন বুঝেনি
বোঝার চেষ্টাও করেনি।
জানতে পারেনি,
জানার প্রয়োজনও অনুভব করেনি
সেই ননসেন্সটাকে অন্তত:
বুঝতে পেরেছে
জানতে পেরেছে
জানার প্রয়োজনও অনুভব করেছে।
সারা বিশ্বের একটি মাত্র হৃদয়
সেই হৃদয়টি হচ্ছে 'শিমি'।
অবহেলার হতভাগা ডগ্টাকে
যাকে মানুষ অবহেলা করে
সমাজ অবজ্ঞা করে
সবাই ঘৃনা করে
সংসারের মনে করে অনর্থক জঞ্জাল।
সেই জজ্ঞালকেও ভালবাসে এক মন
তাই-
তাই-
অশান্ত হৃদয়ে আমার শান্তি ছিল,
অসুখী পরানে আমার সুখ ছিল।
পৃথিবীর কোটি কোটি মানুষের ভীড়ে
অন্ততঃ পেয়েছি ঠাঁই একটি হৃদয় নীড়ে,
আমার সুখ ছিল এক ষোড়শীর মন
দিনময় রাতময় আমাকে করে যে স্মরণ।
আমার ছবিতে সে প্রতিদিন সদ্যতোলা ফুল দেয় গেঁথে
আমার সত্ত্বায় বিভোর থাকে নিদ্রাহীন রাতে।
সংসারে আমার কথা কেউ নাই বা ভাবুক।
তবু নেই কোন ব্যথা, নেই কোন দুঃখ্;
আমার এক বুক গর্ব, এক নদী সুখ-
অন্ততঃ একটি হৃদয় আমাকে করছে স্মরণ,
সে তো আমার শিমির হৃদয় কানন।
রচনাকালঃ কলেজ জীবন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন