শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬

গোলাপের পাঁপড়িতেও বাস করে কীট

গোলাপের পাঁপড়িতেও বাস করে কীট

গোধূলীলগ্নে পশ্চিম আকাশের সোনালী রাগ,
জ্যোৎস্না প্লাবিত রাত,
ভোরের নির্মল বাতাস,
দক্ষিনা সমীরণে মনমাতানো মহুয়ার গন্ধ।
বহমান নদী,
শরতের নীল আকাশ,
বসন্তে কোকিলের কুহুতান,
আকাশের গায়ে জ্বলে উঠা লক্ষ কোটি তারার মালা।
 অচিন এক কারিগরের সাজানো এক রূপশিল্প মেলা।
স্রষ্টাকে দেখিনি আমি, দেখি শুধু চারপাশে তার কারুকাজ।
দেখি সেই শিল্পকর্মে, শিমি তুমি প্রজ্জ্বলিত আজ।
অপরূপ চাঁদের গায়ে দেখি মৃদু কলঙ্কের রেখা,
গোলাপের পাঁপড়ির ভাজে পাই মন্দকীটের দেখা।
তেমনি কোন কোন ভালবাসায় পাপ করে বাস,
নর ও নারীর জীবনে ডেকে আনে সর্বনাশ।
তোমার আমার ভালবাসায় ছিলনা কোন বদনাম,
 ছিল শুধু 'তুমি' আর 'আমি', এই দু’টি নাম।
রচনাকাল ঃ কলেজ জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন