শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬

একখানি রঙ্গীন খামের প্রত্যাশায়

একখানি রঙ্গীন খামের প্রত্যাশায়

শিমি
প্রতিটি মুহুর্তে প্রতিটি সেকেন্ডে,
 থাকতাম আমি পথ চেয়ে,
তোমার হাতের ঘর্ম মেশানো
হৃদয়ের সোহাগ জড়ানো,
একখানি রঙ্গীন খামের প্রত্যাশায়।

যে খামের প্রতিটি অক্ষরে ছিল
তোমার কিশোরীবেলার স্নেহের চুম্বন, 
নব বসন্তের স্নিগ্ধ আলোড়ন।

রচনাকাল ঃ কলেজ জীবন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন