শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬

হৃদয়ে হৃদয়ে মিলনের নামই সুখ


হৃদয়ে হৃদয়ে মিলনের নামই সুখ
সুখ,
সুরম্য অট্টালিকায় আয়েশী রাতকাটা,
নিউমডেল কারে বসে তৃপ্তির ধূমপান।
সুন্দরী রমণীর লাল গালে প্রগাঢ় চুম্বন, 
 সোনার পালঙ্কে শুয়ে গুন গুন গান।
২  
সুখ,
 বন্ধু-আড্ডা, পর্ণছবি, জুয়ার আসর,
ভিনদেশী কলগার্ল, রসে-রঙ্গে, অবৈধ মিলন,
পতিতালয়ে মদে বুঁদ হওয়া, গাজায় সুখটান।
হাল ফ্যাসনের ড্রেস, স্বর্ণালঙ্কারের ঝন্ ঝন্। 
মানুষ ভাবে এইসব জৌলুসের নামই হল সুখ।
বেকুব আমি বলি এই সব সুখ নয়,
সুখের বক্ষে পদাঘাত,
এই সুখে বাস করে, দুঃখের বিষাক্ত জীবানু
মৃত্যুর বীভৎস নিঃশ্বাস।
আসলে সুখ হল ভাল কিছু চাওয়া,
শত সাধনায় তাই হাতে পাওয়া।
প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি হলে, নেমে আসে সুখ, 
প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কমে গেলে, নেমে আসে দুখ।
 ৬ 
সুখ-দুখ, 
আসলে প্রাপ্তি আর প্রত্যাশার লুকোচুরি খেলা।
 হৃদয়ে হৃদয়ে প্রত্যাশিত মিলনের নামই হল সুখ।
সুখ হলো আত্মতৃপ্ত হৃদয়।
 'আত্মতৃপ্ত হৃদয়' তারে কয়, 
যেখানে দু'জনার হৃদয়ে,
ভালবাসার, 
প্রত্যাশাকে ছাপিয়ে ঘটে প্রাপ্তির জয়।
অতৃপ্তির সুরম্য অট্টালিকা ফেলে তাই,
আমি চাই, তৃপ্তির জীর্ণ কুঁড়েঘর।

রচনাকালঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবন
(১৯৮৭-১৯৯১সাল)


 
কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন