মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

কোন সময় বাজবে তোমার মরণ বিষের বাঁশি


কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত দুইঃ 
কোন সময় বাজবে তোমার মরণ বিষের বাঁশি

 যমটুপি পরাবে জল্লাদ কন্ডেম সেলে আসি,
টেনে টেনে নেবে মঞ্চে, দিতে গলায় ফাঁসি।
যমটুপি পরাবে জল্লাদ কন্ডেম সেলে আসি,
টেনে টেনে নেবে মঞ্চে, দিতে গলায় ফাঁসি।

যবে তোমার বেজে যাবে মরণ বিষের বাঁশি,
প্রলয় ঝড়ে থেমে যাবে দুনিয়ার হাসাহাসি।
যমটুপি পরাবে জল্লাদ কন্ডেম সেলে আসি,
টেনে টেনে নেবে মঞ্চে, দিতে গলায় ফাঁসি।

কোথায় রবে স্বপ্ন-আশা, ভালবাসাবাসি,
পড়ে রবে জমানো সব সম্পদ রাশিরাশি।
যমটুপি পরাবে জল্লাদ কন্ডেম সেলে আসি,
টেনে টেনে নেবে মঞ্চে, দিতে গলায় ফাঁসি।

সোনার বাড়ি, সোনার গাড়ি, মায়ার প্রতিবেশী,
কাঁদবে হতাশ প্রিয়জনরা, কাঁদবে প্রেয়সী।
যমটুপি পরাবে জল্লাদ কন্ডেম সেলে আসি,
টেনে টেনে নেবে মঞ্চে, দিতে গলায় ফাঁসি।

ইসফাক কুরেশী ষাটে, মৌজে আছেন ভাসি।
সংসার খেলার বেলা শেষ, মরণ কাছাকাছি। 
যমটুপি পরাবে জল্লাদ কন্ডেম সেলে আসি,
টেনে টেনে নেবে মঞ্চে, দিতে গলায় ফাঁসি।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন