শনিবার, ১৯ মার্চ, ২০১৬

পরমসত্ত্বা চিরকালে মানব মনের আকাংখা

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যংকার ইসফাক কুরেশি
ত্রিশঃ 
পরমসত্ত্বা চিরকালে মানব মনের আঁকা

ইসফাক কুরেশী আজব প্রেমিক, 
পেলনা তার সুহৃদের দেখা।
বুকে জ্বলে ধুকে ধুকে বিরহের শিখা।

বিধি তুমি অন্তরে তার, 
রঙ্গে রঙ্গে আঁকা।
বিধি তুমি চিরকাল, 
কুয়াশায় ঢাকা।
অনুভবে আছো দয়াল, 
নয়নে যায়না দেখা।
সৃষ্টির মাঝে দেখি তোমার,
গুনাবলী লেখা।
ইসফাক কুরেশী আজব প্রেমিক, 
পেলনা তার সুহৃদের দেখা।
বুকে জ্বলে ধুকে ধুকে বিরহের শিখা।

চিরজীবী চিরস্থায়ী, 
নয় গো সরলরেখা।
নানা ধর্মে নানা বর্ণে, 
পাই গো তোমার দেখা।
তোমার ভাবনায় জন্মে, 
বিশ্বাসের যত সব শাখা।
নানা মুনির নানা মত 
গ্রন্থে গ্রন্থে রাখা।
ইসফাক কুরেশী আজব প্রেমিক, 
পেলনা তার সুহৃদের দেখা।
বুকে জ্বলে ধুকে ধুকে বিরহের শিখা।

একত্বে জনম আমার একত্বে ঘরবাড়ি,
অসীমের প্রেমে পড়ে একে দিলাম পাড়ি, 
সসীম জীবন অসীমের মায়াজালে ঢাকা।
ইসফাক কুরেশী আজব প্রেমিক, 
পেলনা তার সুহৃদের দেখা।
বুকে জ্বলে ধুকে ধুকে বিরহের শিখা।
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২ 
রেঙ্গা দাউদপুর, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন