রবিবার, ২০ মার্চ, ২০১৬

আমি অচীন পাখি আমার নাইরে পরিচয়

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

একত্রিশঃ 
আমি এক অচিন পাখি আমার নাইরে পরিচয়

আমি এক অচিন পাখি, নাইরে পরিচয়,
মাতৃগর্বে যাত্রা শুরু, মরণে বিলয়,
বন্দি করে রাখছে দুর্গে, শরীর হিমালয়,
চোখ মুদিলে হয়তো হবে, অচিনপুরী জয়॥

নয় কপাটের জেলে বন্দি, আমৃত্যু কারাবাস,
বাতাসের সাগরে থাকি, উপরে নীলাকাশ,
ফুল ফুটে, পাখি ডাকে, চাঁদ-সুরুজের খেলা,
ঋতু বদলের রঙ্গে রঙ্গে কেটে যায়রে বেলা॥

একদিন আমি ডানা মেলে, উড়বো আকাশে, 
অদৃশ্য এক শঙ্কচিল হয়ে ভাসবো বাতাসে। 
মরণসুধা পান করে, যাবো স্বপন পুরে,
যেইপুরে গেলে কেহ, আর না কবু ফিরে॥

ইশফাক কুরেশি, দিন কাটায়, ভীষণ ভাবনায়,
সে এক অজানা অচেনা পাখি, আল্লার দুনিয়ায়।
দয়ালের এক আদেশে এসে ভবে রঙ্গে দিন কাটায়,
আরেক আদেশ বিদায় ঘন্টা, আছি অপেক্ষায়॥

রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, সিলেট
গানবইঃ লালগোলাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন