বত্রিশঃ
আমার
প্রেমের মালিক আল্লাহ আমার ভালবাসা
আল্লাহ তুমি প্রেমের খনি, আমার ভালবাসা,
এই হৃদয় প্রেম বাজার, দয়াল তোমার বাসা॥
মহাপ্রেমে দয়াল রে আমার সৃজিলা তনু মন,
তোমার সত্ত্বায়
করিলাম, বিলীন এই জীবন॥
সব দয়ামায়া
ভালবাসার দয়াল তুমি কারিগর,
আমি আমায় পাইনা
খুঁজে, আমি তোমার ঘর॥
বসতি এই ঘরখানা আমার, জটিল কারখানা,
কেমনে তুমি চালাও দয়াল আল্লা, আমি জানিনা।।
ইসফাক কুরেশীর অচিন কেউ, তোমার মাঝে লীন,
ও আল্লাহ, তুমি হতে জন্ম তার, তোমাতে বিলীন॥
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
গানের বইঃ লালগোলাপ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন