শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

মসজিদের ঠিক মধ্যভাগে আমার কবর দিও বন্ধুরে

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশি
একশত ঊনআশিঃ 
মসজিদের সন্নিকটে আমার কবর দিও বন্ধুরে

আল্লাহু আল্লাহু জিকির সদা যেথায় হয়,
সমাধি আমার রচে দিও, সেথায় দয়াময়।
এই বান্দারে কবর দিও, দয়াল তোমার ঘরে, 
যে ঘরে বসে মানুষ মোরাকাবা করে।
আল্লা তোমার গুন কীর্তন হবে যেই ঘরে,
  ইশফাক কুরেশীরে ঘুমে রাখিও সেই ঘরে।

পাপী আমি ভয়ে আছি অন্ধকার গোরে,
পাপরূপী সাপ এসে যদি দংশন করে।
নাজানি কোন বিপদ হবে দুরের পরপারে,
 ভয়ের সাগর মনের ভিতর উথাল পাথাল করে।
আল্লা তোমার গুন কীর্তন হবে যেই ঘরে,
ইশফাক কুরেশীরে ঘুমে রাখিও সেই ঘরে।

আমার কবরপারে যদি দোয়া দুরুদ হয়।
প্রিয় মুসল্লিরা যদি সেজদারত রয়।
পাক কোরানের আয়াত যদিবা কেউ পড়ে, 
আজাবের ফেরেশতারা পালিয়ে যাবে দুরে।
আল্লা তোমার গুন কীর্তন হবে যেই ঘরে,
ইশফাক কুরেশীরে ঘুমে রাখিও সেই ঘরে।

আল্লাহু আল্লাহু জিকির সদা যেথায় হয়,
সমাধি আমার রচে দিও সেথায় দয়াময়।
আল্লা তোমার গুন কীর্তন যেই ঘরে,
ইশফাক কুরেশীরে ঘুমে রাখিও সেই ঘরে।
আল্লা তোমার গুন কীর্তন হবে যেই ঘরে,
ইশফাক কুরেশীরে ঘুমে রাখিও সেই ঘরে।
গানের বইঃ লাগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন