শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

খেলো খেলো ও খেলোয়ার দুনিয়া খেলার মাঠ

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

একশত সাতাত্তুরঃ 
খেলো খেলো ও খেলোয়ার, দুনিয়া খেলার মাঠ

খেলো খেলো ও খেলাড়ু দুনিয়া খেলার মাঠ,
ভবের খেলায় দারুণ মজা নাইরে শেষপাঠ।
খেলো খেলো এই দুনিয়া রস ও রঙের হাট।

জীবন নামের খেলার মাঠে মানুষ খেলোয়ার,
না খেলে কি উপায় আছে নাইরে নিস্তার।
খেলো খেলো ও খেলাড়ু দুনিয়া খেলার মাঠ,
খেলো খেলো এই দুনিয়া রস ও রঙের হাট।

খেলো খেলো খেলোরে মানুষ, খেলার নাইরে শেষ,
হারাজেতার নানান খেলায়, জীবন করো শেষ।
খেলো খেলো ও খেলাড়ু দুনিয়া খেলার মাঠ,
খেলো খেলো এই দুনিয়া রস ও রঙের হাট।

খেলে খেলে এসে যাবে শেষ দাবার চাল,
 সেই চালে মরবে রাজা, থেমে যাবে কাল।
খেলো খেলো ও খেলাড়ু দুনিয়া খেলার মাঠ,
খেলো খেলো এই দুনিয়া রস ও রঙের হাট।

ইসফাক কুরেশী হইলা বাউলা পাইয়া মজার খেলা,
খেলায় খেলায় জীবন শেষ, ফুরিয়ে গেল বেলা।
খেলো খেলো ও খেলাড়ু দুনিয়া খেলার মাঠ,
খেলো খেলো এই দুনিয়া রস ও রঙের হাট।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন