শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

একদিন আমার বন্ধ হবে চঞ্চল এই চোখ

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত আটাত্তুরঃ 
একদিন আমার বন্ধ হবে চঞ্চল এই চোখ

আরামে আছি আরামবাগে, বয়রে ভীষণ সুখ,
ইসফাক কুরেশীর ধুক ধুক করে বুক।
সুখমহলটা পাষাণপুরী, সেথায় ঘুমায় দুখ॥

একদিন তোমার বন্ধ হবে, চঞ্চলা দুই চোখ,
বন্ধু তুমি দেখবে না আর, প্রিয়জনের মুখ॥

মুখোমুখি, স্বজন সনে, হবেনা আর দেখা,
মরা নদীর মত তোমার মিলিয়ে যাবে রেখা।।

সুখে দুঃখে পাবেনা কেউ তোমার দেখা আর,
এপার ওপার কেটে দেবে দূরের কালো পাহাড়।

হট্টগোলে রবে মানুষ, রবে জীবন, বৃক্ষ চিরদিন,
সাজানো এই সংসার হবে, কেবল তুমিহীন॥

আরামে আছি আরামবাগে, আহারে ভীষণ সুখ,
ইসফাক কুরেশীর ধুক ধুক করে বুক।
সুখমহলটা পাষাণপুরী, সেথায় ঘুমায় দুখ॥
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন