শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

মহাশূন্যে বন্দি আমি এক নীল গগনের তারা

কবি লেখক ও ব্লগার ইসফাক কুরেশি
একশত ছিয়াত্তুরঃ 
মহাশূন্যে বন্দি আমি এক নীল গগনের তারা

মহাশূন্যে বন্দি আমি নীল আসমানের তারা,
আপন কক্ষে ঘুরি ফিরি একা স্বজনহারা।
অজানার আধারে কাটে জানা জীবনকাল।
ইসফাক কুরেশির হিসাবে গোলমাল,
আল্লা বিনে সবই মায়াজাল।
মোহমায়ার আফিম টেনে দুনিয়া বেসামাল।
ইসফাক কুরেশির হিসাবে গোলমাল,
আল্লা বিনে সবই মায়াজাল।
মোহমায়ার আফিম টেনে দুনিয়া বেসামাল।

আকাশপানে চেয়ে আছি পারের আশায় আশায়,
কুয়ায় আটকা সোনাব্যাঙ আমি করি হায় হায়।
ছোট্ট জীবন ছোট্ট গ্রহে ঘুরে বেলতলায়।
অন্ধকারে পথ খোঁজে জোনাকির পাল।
ইসফাক কুরেশির হিসাবে গোলমাল, 
আল্লা বিনে সবই মায়াজাল।
মোহমায়ার আফিম টেনে দুনিয়া বেসামাল।

দুনিয়ার প্রেমে অন্ধ হইছি পাগল মনপ্রাণ,
আটঘাটে গড়াগড়ি করে অসীমের দান।
প্রকৃতির নিয়ামতে কাটাই জীবনকাল।
ইসফাক কুরেশির হিসাবে গোলমাল,
আল্লা বিনে সবই মায়াজাল।
মোহমায়ার আফিম টেনে দুনিয়া বেসামাল।

মিথ্যা ফানুস দুনিয়ায় উড়ে আল্লা সত্যবান,
আল্লা আদি আল্লা অন্ত আল্লা অনির্বান। 
আল্লা ছাড়া ধরার মত নাইরে কোন হাল।
ইসফাক কুরেশির হিসাবে গোলমাল, 
আল্লা বিনে সবই মায়াজাল।
মোহমায়ার আফিম টেনে দুনিয়া বেসামাল।
আল্লা বিনে সবই মায়াজাল।
মোহমায়ার আফিম টেনে দুনিয়া বেসামাল।
আল্লা বিনে সবই মায়াজাল।

গানের বইঃ লাগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন