শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

মরণের মধুরস একদিন তোমায়

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশি
একশত পঁচাত্তুরঃ 
মরণের মধুরস একদিন তোমায়
১
মরণের মধুরস একদিন,
করতে হবে পান রে মন, 
করতে হবে পান।
চিরনিদে যাবে সেদিন,
  সোনাবেলার গান রে মন,
সোনাবেলার গান।
সোনাবেলার গান।
২
বিদায় বাঁশির নাই রে খবর,
পাগলের দল খেলার ভিতর,
পাগলাগারদ জঙ্গে পেরেশান।
মরণপাখি গায় ঘরের চালায়,
  নেশাখোররা আরামে ঘুমায়, 
ভেঙ্গে নারে বেখেয়ালের ধ্যান।
মরণের মধুরস একদিন,
করতে হবে পান রে মন, 
করতে হবে পান।
৩
যাবার খবর নেই ভাবনায়,
আত্মা ঘুমায় ফুলশয্যায়,
বয় রে খুশির বান।
দিবানিদ্রা যায়না টুটে,
ভাবনার নাই সময় মুঠে,
মানুষের নাইরে হুশ জ্ঞান।
মরণের মধুরস একদিন,
করতে হবে পান রে মন, 
করতে হবে পান।
৪
 ইসফাক কুরেশীর ছোট্ট জীবন, 
পার হয়েছে যেমন তেমন,
 হেলায়ফেলায় রবি অস্তমান।
উজান গেল ভাটির টানে,
ভাটি গেল দাবার দানে।
নৌকা যাবে অচিন পানে, 
সামনে ঝড় তুফান।
মরণের মধুরস একদিন,
করতে হবে পান রে মন, 
করতে হবে পান।
করতে হবে পান।
করতে হবে পান।
গানের বইঃ লাগোলাপ
     প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
blog & ebook: ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন