রবিবার, ২০ মার্চ, ২০১৬

ফানার স্থরে যাওরে তুমি, বাকার স্থরে যাও

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যংকার ইসফাক কুরেশি
সত্তুরঃ 
ফানার স্থরে যাও রে তুমি, বাকার স্থরে যাও

ফানার স্থরে যাও রে মানুষ বাকার স্থরে যাও,
স্বর্গ নরক মর্ত্য ছেড়ে অসীম পানে যাও।
চিল্লাখানায় আল্লার ধ্যানে বিলীন হয়ে যাও,
ও রে মানুষ দমে দমে আল্লার গান গাও।
মারেফতের মধু পানে ফুলে উড়াল দাও।

কেউ জানেনা কোনখানে মালিকের বাস,
সৃষ্টির রূপে-রসে-রঙ্গে তার অনন্ত সুবাস,
এই মহাজগত  মহামনের গণিতের প্রকাশ।
ও রে মানুষ দমে দমে আল্লার গান গাও।
মারেফতের মধু পানে ফুলে উড়াল দাও।

আল্লাহ আদি আল্লাহ অন্ত, স্বর্গ মর্ত্য কিছু নয়,
পরমাত্মায় লীন মানবাত্মা অসীমাত্মা হয়।
আত্মা পরমাত্মার মাঝে ফারাক নাহি রয়,
মানবাত্মা করে তখন পরমাত্মা জয়।
ও রে মানুষ দমে দমে আল্লার গান গাও।
মারেফতের মধু পানে ফুলে উড়াল দাও।

ইসফাক কুরেশীর আল্লা বিনে চিরশূণ্য মন,
ইশকে এলাহির নীল সাগরে ভাসাইলাম জীবন।
আল্লাহ আল্লাহ কলবে জিকির আল্লাতে ভ্রমণ।
বেহেশত দোযখ দুনিয়াদারি শূণ্য রে এখন।
আমারে ফের ডাক দিও না ভবের পুরান গাঁও।
ও রে মানুষ দমে দমে আল্লার গান গাও।
মারেফতের মধু পানে ফুলে উড়াল দাও।
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন