বহুদিন
পর চেয়ে দেখে ইসফাক কুরেশির মন
দিবানিশী কর সাধন,
তৃষ্ণা কাতর সাধুজন,
পবিত্র অন্তরে দেখ আল্লার আসন,
মানুষের পুতমন, অসীমের দর্পণ।
মানুষের পুতমন, অসীমের দর্পণ।
অন্তরের ঐশী গুণ পুত পবিত্রতা,
সত্যহীন অন্তর কবু পায়না বিশুদ্ধতা,
আল্লা ন্যায়, আল্লা সত্য, আল্লাতে চয়ন।
মানুষের পুতমন, অসীমের দর্পণ।
খোদার নূরে
ঝিলিক মারে সৎ অন্তরে,
পরমাত্মা করেন বাস সত্যবাদীর ঘরে,
সত্য আল্লার পরিচয়, আল্লার নূরধন।
ইসফাক কুরেশি বলেরে মানুষ,
আল্লার নাইরে কোন দুষ?
মানুষের নাইরে মান, নাই রে হুশ।
এই দুই বিনে কেউ হয় কি মানুষ।
মানে হুশে করো সবে আল্লারে ভজন,
মানুষের পুতমন, অসীমের দর্পণ।
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন