রবিবার, ২০ মার্চ, ২০১৬

আমার চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে

ঊনসত্তরঃ 
আমার চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে

আমার চিরদিনের সুরটি বেঁধে শেষগানে,
কেঁদে কেঁদে নীরব হয়ে ছুটে যাবো নীলপানে,
উড়বো সোনার খাঁচা ফেলে অচীন টানে,
শেষবিকেলে ক্লান্ত পাখিরা ছুটে যেমন ঘরপানে॥

ফেলে যাবো ঘরসংসার, আর কোনদিন আসবো না,
আমার ছায়া, আমার কায়া, ধরার বুকে থাকবে না,
শূন্যহাতে ছুটবো তখন দয়াল আল্লার প্রেমপানে॥

বিলিয়ে যাবো সব ভালবাসা, ভবের বাতাসে,
দেখবো আমার স্বজনেরা চোখের জলে ভাসে,
প্রকৃতি বড় নিঠুর শূন্যতা না ভালবাসে,
আমার অভাব পূরণ করিবে সে এক নিমিষে,
শেষবিকেলে ক্লান্ত পাখি ছুটবো যখন ঘরপানে।।
 
ইসফাক কুরেশী রবো না আর, ভবের লেনদেনে,
মজনু হয়ে ছুটে যাবো আল্লাহ তোমার প্রেম পানে,
প্রেমবাজারের আসুক যাবে বিধি মাসুকের টানে,
ফিরায়ে না দিয়ো তাঁরে বিধি মানে অভিমানে॥


কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
গীতিগ্রন্থঃ লালগোলাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন