চিরকালের যাত্রী আমি চিরকালের পথে
চিরকালের যাত্রী আমি মহাকালের পথে,
বিলিয়ে যাবো হাজার গান যাত্রা পথেপথে।
আমার গানের চলবে সফর সোনার রথে রথে।
আমার গানের মাঝে আমি, করে যাবো খেলা,
গানে গানে সাজিয়ে দিলাম, যুগান্তরের মেলা।
গানে গানে সাজিয়ে দিলাম, যুগান্তরের মেলা।
আদম মাটি, আদম জল, আদম হাওয়া হবে,
আসা যাওয়ার খেলায় মানুষ কেউনা বেঁচে রবে।
গানে গানে উঠবে ফুটে ইসফাক কুরেশির মুখ,
গানে গানে দাঁড়াবে বাউল সবার সম্মুখ।
আমার গানের মাঝে আমি, করে যাবো খেলা,
গানে গানে সাজিয়ে দিলাম, যুগান্তরের মেলা।
আমার গানের মাঝে আমি, করে যাবো খেলা,
গানে গানে সাজিয়ে দিলাম, যুগান্তরের মেলা।
অজর অমর দেশে
যাবো, পৃথিবীটা রবে,
আবহমান কালে মানুষ করবে খেলা ভবে।
আমার খেলা সাঙ্গ হবে, লোকের খেলার দেশে,
ইসফাক কুরেশী চুপিসারে গানে রবে ভেসে।
আমার গানের মাঝে আমি করে যাবো খেলা,
গানে গানে সাজিয়ে দিলাম যুগান্তরের মেলা।
আমার গানের মাঝে আমি, করে যাবো খেলা,
গানে গানে সাজিয়ে দিলাম, যুগান্তরের মেলা।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
প্রকাশঃ ডিসেম্বর ২০১২
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন