সাতষট্টিঃ
আত্মা
আমার ঐশী শক্তি খোদার অসীম লীলা
মানবাত্মা ঐশী
শক্তি, আল্লার লীলাখেলা,
দেশকালে বন্দি
নয় সে চিরকালের ভেলা॥
দেহের মাঝে থাকে
আত্মা তবু দেহাতীত,
আল্লা ছাড়া আর কিছু নয়রে তার ভিত॥
মহান আল্লার গুণের
সাথে আত্মার আছে মিল,
এই দুনিয়ার সাথে যে তাঁর হাজারও অমিল॥
ইচ্ছা-চিন্তা, জ্ঞান-বুদ্ধি আল্লাতালার গুণ,
আল্লার নিজগুণের প্রকাশ আত্মা,
শোন রে মানুষ শোন॥
ইসফাক কুরেশির আত্মা রে, তুই অমর সত্ত্বা,
তর মাঝে বসত করেন মহান পরমাত্মা॥
ইসফাক কুরেশির আত্মা রে, তুই চিরকালের ভেলা,
তর মাঝে পরমাত্মা, সদাই করেন খেলা॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন