একদিন
তোমার গিলে খাবে এই পৃথিবীর মাটি
একদিন তোমায় গিলে খাবে এই পৃথিবীর মাটি,
যে মাটিতে বুক
ফুলিয়ে করছো হাঁটাহাঁটি॥
রক্ত খাবে, মাংস
খাবে, খাবে রে কংকাল,
মানুষখেকো এই
মাটি রাক্ষস চিরকাল,
কিসের মায়ায় এই সংসারে সাঁজাও ঘটিবাটি॥
একদিন তোমায় গিলে খাবে এই পৃথিবীর মাটি,
যে মাটিতে বুক ফুলিয়ে করছো হাঁটাহাঁটি॥
এই মাটিতে কেন রে মানুষ করছো বাড়াবাড়ি,
আর চাই, আর চাই, সবে, করছো কাড়াকাড়ি,
পড়ে রবে ধন-জন-মান, মিছে রে বেটিমাটি॥
একদিন তোমায় গিলে খাবে এই পৃথিবীর মাটি,
যে মাটিতে বুক ফুলিয়ে করছো হাঁটাহাঁটি॥
ইসফাক কুরেশীর একটা কথা শুনো তোমরা সবে,
আত্মা হল অচিন শক্তি, বিনাশ না তাঁর হবে,
এই নশ্বর দেহ টুনকো মাল, মাটি হয়ে যাবে,
জাননা রে একজনের হাতে, সবার চাবিকাঠি॥
যে মাটিতে বুক ফুলিয়ে করছো হাঁটাহাঁটি॥
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন