কালো
সন্ধ্যা আসছে রে
কালো সন্ধ্যা
আসছে রে,
সূর্যটা ঐ
ডুবছে রে,
নামছে রে ঐ
হিমকালো রাত।
সময় আর নাই রে,
স্রোতের বেগে যায় রে,
সামনে এখন নিকষ
কালো রাত।
সকাল বিকাল দুপুর ঝরে,
সময় গেলে আর না ফিরে,
শেষবিকেলে নামছে
আধার রাত।
আসিতেছে ঘুমের পালা,
মিটিবে সব মনের জ্বালা,
নিদঘর মাত্র কয়েক হাত।
অন্তর সবার জলদি জাগাও,
কিবলা পানে মুখটা ফিরাও,
মহানিদের আসিতেছে রাত।
ধোঁয়া কেন উড়ে গাঁজার চিলিমে দিনরাত।
ইসফাক কুরায়শী বলে,
কিসের নেশায় মত্ত রলে,
দয়াল আল্লার সনে না করিলে আঁতাত,
ধোঁয়া কেন উড়ে গাঁজার চিলিমে দিনরাত।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
প্রকাশঃ ডিসেম্বর ২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন