আটাত্তুরঃ
অবিনশ্বর দয়াল রে যায়না রে ভূলা
একদিন তর সোনার যৌবন করবে না আর খেলা,
রে ইসফাক কুরেশী,
একদিন তোর সোনার যৌবন, করবে না আর খেলা,
রসের গাঙ্গে সাঁতার
কেটে, কাটবে না তোর বেলা॥
সময় নষ্ট হবে না
আর নদীর ঘাটে বইয়া,
দিনদুপুর যাবে না আর, প্রেমের তরী বাইয়া,
চিরজীবী দয়ালের খেলা, যায় না রে ভূলা॥
যৌবন রবি ডুবে গেল, নেই রে প্রেমের ফুল,
যখন তখন ভোমর এসে, খায় না এখন দোল,
আমার দয়াময়ের খেলা, যায় না রে ভূলা।।
আড়চোখে চায়না হায়রে, যুবতী সুন্দরী,
তরূণ অঙ্গঁ বুড়ো হইছে, যৌবন গেছে ঝরি,
বসন্তের রঙিন ছবি, মনে দেয় রে দোলা।।
ইসফাক কুরেশি শেষবেলা খুঁজে, পরমাত্মার প্রেম,
আল্লাহ তাঁর হাইয়্যুল কাইয়্যুম, সবখানে আছেন,
অবিনশ্বর দয়ালরে তোমায়, যায় না রে ভূলা।।
মরণ হলে আল্লা তুমি রবেনা আর দূরে,
ইসফাক কুরেশিরে,
টেনে টেনে নেবে বিধি, আনাল হকের ঘরে,
তোমার মহিমা আল্লাহ যায় না রে ভূলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন