মরণ কর
জয়
মরণ ভবে চিরসত্য, অমর কেহ নয়,
অসীমের স্মরণে সবাই মরণ কর জয়,
যেতে হবে প্রভূর বাড়ি, কেন এত ভয়।
জিকিরে জিকিরে হৃদয়, করো
আল্লাময়।
জিকিরে জিকিরে হৃদয়, করো আল্লাময়।
দুনিয়ায় কত রাজা বাদশা, হইলা ভূমিতল,
শত শত সৈন্য
সিপাই, লক্ষ জনবল,
রুখিতে না পারলো যাত্রা, অন্তিম সময়।
যেতে হবে প্রভূর বাড়ি, কেন এত ভয়।
যত বড় হওনা তুমি দুনিয়ার অধিপতি,
এক সেকেন্ডে থেমে যাবে হৃদপিন্ডের গতি।
রাজবাড়ির রংতামাশা ক্ষণস্থায়ী হয়।
যেতে হবে প্রভূর বাড়ি, কেন এত ভয়।
সমন নিয়ে আসবে যবে, আজ্রাঈল ফেরেশতা,
শূলে চড়ায়ে দিবে তোমায়, শুনবে না রে কথা।
ভাবো রে মন কেন মানুষ অহংকারী হয়।
যেতে হবে প্রভূর বাড়ি, কেন এত ভয়।
জানিও সবার সাদা কাফন তৈরি নিরালায়,
যেতে হবে, সব ফেলে, শূন্য হাতে হায়,
ইসফাক কুরেশি কয়, নাইরে মনে ভয়।
সহায় আমার আল্লা দয়াময়।
অসীমের স্মরণে সবাই মরণ কর জয়,
যেতে হবে প্রভূর বাড়ি, কেন এত ভয়।
জিকিরে জিকিরে হৃদয়, করো আল্লাময়।
প্রথম রেকর্ডিং
দ্বিতীয় রেকর্ডিংন
দ্বিতীয় রেকর্ডিংন
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন