রবিবার, ২০ মার্চ, ২০১৬

স্মরণে রাখিও আমার দেশবাসীগণ

লেখক, কবি, ব্লগার ও ব্যাংকার চৌধুরী ইসফাকুর রহমান কুরেশি
সাতাত্তুরঃ 
স্মরণে রাখিও আমার দেশবাসীগণ
১
রাখিও স্মরণ, আমার দেশবাসীগণ,
বাংলাদেশের মাটি তোমার, অতি প্রিয়জন,
এই মাটিতে হবে সবার, অনন্ত শয়ন॥
২
সবুজ ঘাসের তলায়, রবে ঘুমে, অনন্ত জীবন,
মহানিদ্রা ভাঙ্গাবে না আর, যখন তখন॥
৩
ইস্রাফিলের শিঙ্গাঁধ্বনী যবে বাজিবে ভীষণ,
এই মাটি ছেড়ে রাজদরবারে হাজিরা তখন॥
৪
ইসফাক কুরেশি বলেরে মানুষ, বাংলা মধুবন,
তোমার আমার, ভালবাসার, নন্দনকানন॥

গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন