রবিবার, ২০ মার্চ, ২০১৬

শোন হে আপনজন

কবি লেখক ব্লগার ব্যাংকার ও ইউটিউবার 
চৌধুরী ইসফাকুর রহমান কুরেশি 
ছিয়াত্তুরঃ 
শোন হে আপনজন

শোন রে সব মায়ার আপনজন,
শোক সংবাদ শুনে কেহ করিওনা রোদন,
সুখে আছি আজ আমার নেই কোনো বন্ধন।
সুখে আছি আজ আমার নেই কোনো বন্ধন।

মহাশুন্যে সাঁতার কাটি, শূন্য চারিপাশ,
আলোর বেগে ভ্রমণ করি, সারা মহাকাশ।
আহারে কি সুন্দর, আকাশ ভ্রমণ।
সুখে আছি আজ আমার নেই কোনো বন্ধন।

তারায় তারায় নীহারিকায় রচিলাম দেশ,
ছোট্ট গ্রহে আজ আমার নাই রে বন্দীবেশ।
অশরীরী মুক্ত আমি স্বাধীন জীবন।
সুখে আছি আজ আমার নেই কোনো বন্ধন।

বন্দী আমি নইরে আর সংসার কারাগারে,
দুনিয়াদারির কাঁটাবনে ইশফাক কুরেশি নাই রে।
টাইমমেশিন চড়ে এখন দেখিবো ভূবন।
সুখে আছি আজ আমার নেই কোনো বন্ধন।

ইসফাক কুরেশি মাওলার ভয়ে করি ক্রন্দন, 
শুন্য হতে জনম আমার, শূন্যতে গমন,
কপালে কি লিখা আছে নন্দন কানন।
সুখে আছি আজ আমার নেই কোনো বন্ধন।

গানের বইঃ লাগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন