ও
আমার পরান পাখিরে
ও আমার পরান পাখিরে,
মরণের পর কোথায় যাবে উড়ে।
প্রভূ যদি দেন
না বসত তোরে,
তুই যাবে কোথায় রে।
তারায় তারায়
ঘুরবে আপন মনে,
হবে না তোর কথা
কা’রো সনে।
যেদিন তুই যাবি উড়ে,
উদাস আকাশ দেখবি ঘুরে ঘুরে।
মরণের পর কোথায় যাবে উড়ে।
এই দুনিয়া সরাইখানা,
দুইচার দিনের মেহমানখানা।
কিসের বড়াই করোরে মন,
খুঁজে খুঁজে বেড়াও তুমি,
আপন ঠিকানা রে।
ও আমার পরান পাখিরে,
মরণের পর কোথায় যাবে উড়ে।
ইসফাক কুরেশি এ
সংসারে,
নানান কিছিম
খেলা করে।
খেলার মাঠে, খেলার মাঝে রে,
বিদায় বাঁশী যদি বেজে যায়রে।
ও আমার পরান পাখিরে,
মরণের পর কোথায় যাবে উড়ে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন