এই
গ্রহটির বুকে
১
ওরে ও আজব দুনিয়া রে, তোমার আঁকে বাঁকে,
আল্লাপাকের লীলাখেলা, ভাবায় আমাকে।
জনমের পর মুর্খ ছিলাম, ছিল অচিন সব,
বড় হয়ে দেখছি আজ, সবার মূলে রব॥
২
শৈশবে বন্দি ছিলাম অবুঝ কারাগারে,
আড়াল হতে বিধি আমায় শেখান বারে বারে,
প্রকৃতির মাঝে আমি দেখতে পেলাম তাঁরে,
ধ্যানে এসে ধরা দেন, তিনি মনের চোখে।
আল্লাপাকের লীলাখেলা, সদা ভাবায় আমাকে।
৩
হঠাৎ শুনি গায়বি
ধ্বণী, ওরে বান্দা মোর,
ইচ্ছে কি হয় সত্য জানিবার।
চিন্তা কর প্রভূর নামে, ধ্যানে বারংবার,
সত্যরা দাঁড়াবে এসে তোমার সম্মুখে
আল্লাপাকের লীলাখেলা, সদা ভাবায় আমাকে।॥
৪
ইসফাক কুরেশী ধ্যানে বসে,
চিন্তায় দিলাম ডুব।
মুছে গেল যত সব,
হিংসা অহং লোভ।
দেখি রে বিধি, তুমি প্রথম গণিত বানাইয়া,
অঙ্ক সূত্রে বসাও সৃষ্টি, বিগব্যং ঘটাইয়া,
সৃষ্টিলীলা পেলাম রে বিধি,
তৈরি আছে অংক ধ্রুবকে।
আল্লাপাকের লীলাখেলা, সদা ভাবায় আমাকে।॥
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন