সাইত্রিশঃ
আমার
কবর পারে
আমার কবর পারে, যে দাঁড়াবে তারে,
সালামুন আলাইকুম, জানাই বারে বারে,
যেজন আসবে জেয়ারতে, আমার কবর পারে॥
মাটির ঘরে শুয়ে আমি, দেখিবো তার মুখ,
নীরবে বাতেনে এসে মিলাবো তাঁর বুক॥
যেজন আসবে ধারে, তাঁরে সালাম বারে বারে,
শুনো ভবের বাসিন্দারা ওরে,
নিদমহল হতে ভালো, বাসবো তোমাদেরে॥
সবার সাথে প্রেম
করিবো, দেখবো সবার মুখ,
আমার অশরীরী আত্মা এসে মিলাবে তার বুক॥
ইসফাক কুরেশীরে একা ফেলে রেখো না কবরে,
চিরদিন ভাই এসো তোমরা তার সমাধি পারে,
জোনাক জ্বলা ঘাসের ঝোঁপে গহিন অন্ধকারে॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন