একশত একান্নঃ
খোদা পূর্ণ পবিত্র
খোদা পূর্ণ
পবিত্র,
নৈতিকতার মহান আদর্শ।
খোদারই প্রকাশ,
এই বিশ্ব ইতিহাস,
বিবর্তনের মঞ্চে বিধি,
খেলেন বারমাস।
মানবাত্মা খোদার ভেলা,
কলবে বসে করেন
খেলা,
মানুষ দিয়ে স্বপ্নবাজে গড়েন ইতিহাস।
খোদারই প্রকাশ,
এই বিশ্ব ইতিহাস,
বিবর্তনের মঞ্চে বিধি,
খেলেন বারমাস।
খোদারই প্রকাশ
মানব মন জাগে
ভাঙ্গাপথে আলো ফুটে তারই আশ্বাস।
মানব জিনম শত খন্ড রামায়ন,
যুগে যুগে কোষে কোষে চলে সংশোধন,
উত্থান ও পতনে ঘটে সভ্যতা বিকাশ।
খোদারই প্রকাশ,
এই বিশ্ব ইতিহাস,
বিবর্তনের মঞ্চে বিধি,
খেলেন বারমাস।
ইসফাক কুরেশির নয়নতীরে,
খোদার পানসি আছে ভীড়ে,
ভাবের দেশে আল্লাহ তুমি,
সুন্দর এক রঙ্গিলা আকাশ।
খোদারই প্রকাশ,
এই বিশ্ব ইতিহাস,
বিবর্তনের মঞ্চে বিধি,
খেলেন বারমাস।
খোদারই প্রকাশ,
মানব মন জাগে ভাঙ্গা পথে
আলো ফুটে তারই আশ্বাস।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন