কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত বায়ান্নঃ
একদিন তোমার হবে মরণ, মাটি হবে বাসা
একদিন তোমার হবে মরণ, মাটি হবে বাসা,
ঝরে যাবে রঙ্গীন স্বপ্ন, সাধের ভালবাসা॥
সাঙ্গ
হবে অভিনয়, মঞ্চ রবে পড়ে,
কুশীলবরা চলে যাবে, ঘুমে মাটির
ঘরে,
অনিশ্চিত জীবন রে তুই, বড় সর্বনাশা॥
একদিন তোমার হবে মরণ, মাটি হবে বাসা,
ঝরে যাবে রঙ্গীন স্বপ্ন, সাধের ভালবাসা॥
স্বর্ণমঞ্চ শূন্য হবে, ভঙ্গ মনের আশা,
অসমাপ্ত পড়ে রবে, মঞ্চে রঙ্গ তামাসা॥
ঝরে যাবে রঙ্গীন স্বপ্ন, সাধের ভালবাসা॥
ইসফাক কুরেশী যাযাবর এক, জীবন নাট্যশালা,
আজ আছে কাল রবে না সে, বানে ভাসা ভেলা,
জীবন রে তুই শিশিরবিন্দু, ক্ষণকালের নেশা॥
একদিন তোমার হবে মরণ, মাটি হবে বাসা,
ঝরে যাবে রঙ্গীন স্বপ্ন, সাধের ভালবাসা॥
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন