শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

শ্বাশত এক অমর পুরে ছিল আমার বাস

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশি
একশত তেপ্পান্নঃ 
শ্বাশত এক অমরপুরে ছিল আমার বাস
১
শ্বাশত এক অমরপুরে ছিল আমার বাস,
মায়ের গর্ভে ছিলাম বন্দী মাত্র কয়েক মাস॥
২
ধীরে ধীরে সৃষ্টি হলাম মায়ের গর্ভাধারে,
ঘুমের ঘুরে ছিলাম সেথা, নয়মাস দশদিন ধরে॥
৩
আমার মাঝে ইগো হল, অনেক অনেক পরে,
আমারে দেখলাম তখন, বন্দী মাটির ঘরে॥
৪
বন্দীখানায় চলন বলন, নিত্যদিনের বাস,
বন্দী হয়ে আছি আমি মাসের পরে মাস॥
৫
একদিন আমার বাজবে সানাই, যাবো অমরপুরে,
ইসফাক কুরেশির ডান্ডাবেড়ী, যাবে তখন সরে॥

গানের বইঃ লাগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন