শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

আদম হলো আল্লার ছবি আল্লার আসল রূপ

একশত চৌয়ান্নঃ 
আদম হলো আল্লার ছবি আল্লার আসল রূপ

আদম হলো আল্লার ছবি, আল্লার আসল রূপ,
আল্লা আল্লা জপ রে আদম, হইয়ো না রে চুপ॥

আদম তুমি আল্লার বসত, আল্লাজির নগর,
আমি আল্লারে সর্বদা খুঁজি আদমের ভিতর॥

সাদামনের অন্তর হলো আল্লাজির আরশ,
পাপে ভরা অন্তর সব, শয়তানের বশ॥

ইসফাক কুরায়শী আল্লারে দেখে মুমিনের অন্তরে,
অন্তর কালা হইছে যার, সেথায় খোদা নাই রে।

কবি লেখক ব্লগা
র ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
রচনাকালঃ ১৯৯০ হতে ২০০০ সাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন