শনিবার, ১৯ মার্চ, ২০১৬

আকাশ পূঁজক নয়রে আমি খোদার পূঁজা করি

বারঃ 
আকাশ পূঁজক নয়রে আমি, খোদার পূঁজা করি

আমি আল্লাহু আল্লাহু জিকির করি,
ইশকে দেওয়ানা আমি, দয়াল আল্লাজির ধ্যান করি,
আল্লাজির খোঁজে আকাশ পানে দুইহাত তুলে ধরি,
দমে দমে আল্লাহু আল্লাহু জিকির করি।।

আকাশ পাতাল জুড়ে বিধি তোমার সিংহাসন,
তোমার আদেশে এলাম, মর্ত্যে নাই মোর মন॥

মর্ত্যে আমি ঘুরি ফিরি, করি মুছাফিরি,
 দয়াল তোমার ডাক এলে, শূন্যে যাবো উড়ি॥

ইসফাক কুরেশীর নয়নতারা, নীল আসমানে ঘুরে,
নীলে নীলে খুঁজে ফিরে পাগল, আলিফ লাম হুরে

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন