চৌদ্দঃ
একদিন
তোমার মরণ হইবে
বৃক্ষপত্র একদিন ঝরে যাবে, ভুতল হবে বাসা,
হারিয়ে যাবে
রঙ্গের দুনিয়া, সংসার ভালবাসা।
ইশফাক কুরেশী তাই সাজিলা বাউল,
না দেখিয়া আশা।
সামনে হায়রে অন্ধকার, পতন সর্বনাশা।
অভিনয়ের নাট্যশালায় বাতি যাবে নিভে,
অবেলাতে রঙ্গঁমঞ্চে পর্দা পড়ে রবে।
এজীবন ট্রাজেডি ভাইরে, আসছে অমানিশা।
ইশফাক কুরেশী তাই সাজিলা বাউল,
না দেখিয়া আশা।
সামনে হায়রে অন্ধকার, মরণ সর্বনাশা।
ওরে মানুষ, খেলছো তুমি, জীবন খেলার মাঠ,
এখানে সাজাও সবাই মহানন্দের হাট,
সোনার মাঠে সানাই বাজে, মোহমায়ার নেশা,
ইসফাক কুরেশী তাই সাজিলা বাউল,
না দেখিয়া আশা।
সামনে হায়রে অন্ধকার, পতন সর্বনাশা।
সংসার মঞ্চে কোটি মানুষ করছে মজার খেলা,
ভেসে একদিন যাবে রে তাঁরা, ভাসমান ভেলা।
মূহূর্তের নাই ভরসা, কিসের এত আশা,
ইসফাক কুরেশী তাই সাজিলা বাউল,
না দেখিয়া আশা।
সামনে হায়রে অন্ধকার, মরণ সর্বনাশা।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন