শনিবার, ১৯ মার্চ, ২০১৬

ও রে ও ঝড়ের নদীর নাইয়া

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
পনেরঃ 
ও রে ও ঝড়ের নদীর নাইয়া

ইশফাক কুরেশি তুমি, ঝড়ের নদীর নাইয়া,
যাও যাও ঝড়ের গাঙ্গে নৌকা তুমি বাইয়া।

জীবন হলো ঢেউ সাগরে, ভাসা ভাঙ্গা তরী,
বহুদূরে যেতে হবে সঙ্গেঁ নাই মোর কড়ি,
বদর বদর বলে দিলাম, নৌকা চালাইয়া।
যাও যাও ঝড়ের গাঙ্গে নৌকা তুমি বাইয়া।

কেমন করে যাবে বেলা, তুফানের নাই শেষ,
কালোরাতের ভয়াল থাবা রণরঙ্গীঁন বেশ,
শত কষ্টে লগি মারি, ভাটিয়ালি গাইয়া।
যাও যাও ঝড়ের গাঙ্গে নৌকা তুমি বাইয়া।

অন্ধকারে যায়না দেখা ঝড়ের নদীর পার,
ঢেউ ভাঙ্গছে নদীর দুকূল, নাইরে ঘাট তার,
তুফানে তুফানে মাঝি নৌকা যাও বাইয়া।
যাও যাও ঝড়ের গাঙ্গে নৌকা তুমি বাইয়া।

অথই সাগরে ভাসছে ইশফাক কুরেশির ভেলা,
ভাসবে, না কি ডুবে যাবে,  জানিনা এই বেলা,
ও আল্লাহ, কুরেশীরে তুমি রাখিও ভাসাইয়া।
ইশফাক কুরেশি তুমি, ঝড়ের নদীর নাইয়া,
যাও যাও ঝড়ের গাঙ্গে নৌকা তুমি বাইয়া।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন