সতেরঃ
ও রে ও
মানুষরে
ও দুনিয়ার রঙের মানুষরে,
চোখ মেলিয়া চেয়ে দেখো বিধির লীলারে।
দুনিয়া ভরা নিয়ামত, দয়াময়ের দান,
ঋতুচক্রের
আবর্তনে, আল্লা মহিয়ান।
চাঁদের আলোয় প্রভূর হাসি, সূর্যে তার তেজ,
কোটি কোটি তারায়
তারায় মালিকের ইমেজ।
চোখ মেলিয়া চেয়ে দেখো বিধির লীলারে।
ফলে ফুলে ভ্রমর উড়ে, বসন্ত বাতাস,
সাগর ভরা উতলা
ঢেউ, রঙ্গিলা আকাশ।
হাজার কিসিম
পশুপাখি, বৃক্ষ লতা ঘাস,
হেসে খেলে বংশ
বাড়ায়, বেড়ায় বারমাস।
চোখ মেলিয়া চেয়ে দেখো বিধির লীলারে।
জীবন আসে, জীবন মরে, আজব খেলারে,
সময়ে সময়ে সব বদল হয়ে যায়রে।
ইসফাক কুরেশী দেখে, স্থান কাল জুড়ে,
অনন্ত অনাদী আল্লা বিরাজমানরে।
ও দুনিয়ার রঙের মানুষরে,
চোখ মেলিয়া চেয়ে দেখো বিধির লীলারে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন