শনিবার, ১৯ মার্চ, ২০১৬

দুনিয়ায় আস্তে জানলাম না

সহপাঠি বন্ধু বিখ্যাত শিল্পী সেলিম চৌধুরীর সাথে 
কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যংকার ইসফাক কুরেশি
ষোলঃ 
দুনিয়ায় আসতে জানলাম না

জীবন কঠিন জানলাম না,
জানলে আগে আসতাম না,
অচেতন রইতাম চিরকাল।
অথৈ জলে ভাসিলাম আজ, 
ঝড়ে ভাঙ্গে হাল।
ইশফাক কুরেশি হইলা বন্দী,
 শক্ত ভবের জাল।
তুমি ছাড়া কেউ নাইরে সহায়, 
ও গুরু দয়াল। 

সৃষ্টিলীলার রঙ্গীন খেলায়,
না জানি কোন অচিন বেলায়,
আমারে পাঠালে বিধি 
সংসার খেলাঘরে,
এখন আমার বন্দী সময়, 
কাটে কেমন করে।
ইশফাক কুরেশি হইলা বন্দী, 
শক্ত ভবের জাল।
তুমি ছাড়া কেউ নাইরে সহায়, 
ও গুরু দয়াল। 

ইসফাক কুরেশী ভয় শুধু পায়,
আল্লার মায়া যদি না পায়।
এই দুনিয়ার মাইনকার চিপায়, 
কেমনে পথ চলি।
সারাজীবন যায় রে ময়নার, 
চোখের জল ফেলি।
একটু দয়া করিও গো আল্লাহ, 
হাতজোড় করে বলি।
ইশফাক কুরেশি হইলা বন্দী,
 শক্ত ভবের জাল।
তুমি ছাড়া কেউ নাইরে সহায়, 
ও গুরু দয়াল।
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
গান নং ১৬ (ষোল)
রেঙ্গা দাউদপুর, সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন