এমন
একদিন আসবে আমার
আসবে রে বিপদের দিন, যেদিন দূরে নয়,
দমের মেশিন বন্ধ হবে, লাগে ভীষণ ভয়।
শত চেষ্টায় বাতাসের কল, সচল হবেনা,
যমের কাছে হেরে যাবে, ডাক্তার সর্বজনা।
টপ করে খাটের উপর, যাবে সঠান পড়ি,
কান্নাকাটি করবে লোকে, করে জড়াজড়ি,
কেন রে মানুষ, বাঁধো ভবে, সুখের ঠিকানা।
যমের কাছে হেরে যাবে, ডাক্তার সর্বজনা।
পুত্র কন্যা জায়া কাঁদবে, কাঁদবে আপনজন,
অন্তরালে হারিয়ে যাবে, সুন্দর এই ভূবন,
এই সংসারে কেউ না আপন, সবই ছলনা।
যমের কাছে হেরে যাবে, ডাক্তার সর্বজনা।
এই দুনিয়ায় ফুটবেনা ফুল, আর কোনদিন ভাই,
যে
যার মত রবে সবাই, ইসফাক কুরায়শী নাই,
ও আল্লাহ, সেদিন করিও দয়া, করিও মার্জনা।
শত চেষ্টায় বাতাসের কল, সচল হবেনা,
যমের কাছে হেরে যাবে, ডাক্তার সর্বজনা।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন