চোখে
নেশা মুখে নেশা নেশা বুকের মাঝে
সঙ সেজে রঙ্গে মানুষ, ব্যস্ত দুনিয়ার কাজে,
বাতাসের কল ধপ ধপ করে, দমের ঘড়ি বাজে।
চোখে নেশা মুখে
নেশা, নেশা বুকের মাঝে,
সঙ তুমি রঙ্গিলায় আজ, কোন রঙ্গেঁর সাজে।
সঙ সেজে রঙ্গে মানুষ, ব্যস্ত দুনিয়ার কাজে,
বাতাসের কল ধপ ধপ করে, দমের ঘড়ি বাজে।
সঙ সেজে রঙ্গে মানুষ ব্যস্ত দুনিয়ার কাজে,
বাতাসের কল ধপ ধপ করে, দমের ঘড়ি বাজে।
দুনিয়া রে ভাই সাজঘর, সাজায় মহাজনে,
আসমানে ফিরায়ে আখি, সব দেখি এই মনে।
যৌবন হায়রে মরে যায়রে বুড়োকালে লাজে,
চুপে চুপে সন্ধ্যা নামে, প্রলয় ঘন্টা বাজে।
বাতাসের কল ধপ ধপ করে, দমের ঘড়ি বাজে।
সঙ সেজে রঙ্গে মানুষ, ব্যস্ত দুনিয়ার কাজে,
বাতাসের কল ধপ ধপ করে, দমের ঘড়ি বাজে।
ইসফাক কুরেশী মগ্ন আছেন দিবাস্বপ্নের মাঝে,
ভবের নেশা ছাড়ো রে মন, ডাকছেন বিশ্বরাজে।
সঙ সেজে রঙ্গে মানুষ, ব্যস্ত দুনিয়ার কাজে,
বাতাসের কল ধপ ধপ করে, দমের ঘড়ি বাজে।
সঙ সেজে রঙ্গে মানুষ, ব্যস্ত দুনিয়ার কাজে,
বাতাসের কল ধপ ধপ করে, দমের ঘড়ি বাজে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন