মরণরে
তুই দিবেরে সবার চক্ষে আবরণ
১
মরণরে তুই ঢেকে দিবে চক্ষে আবরণ,
বন্ধ হয়ে যাবে আমার রঙ্গিন দু’নয়ন।
বন্ধ হয়ে যাবে মায়ার রঙ্গিন দু’নয়ন।
২
পাগল পাগল নয়ন দু’টি হবে দৃষ্টিহারা,
ও খেলাড়ু, হবেনা আর রঙ্গেঁ মাতোয়ারা।
চিরতরে মুছে যাবে সোনালি জীবন,
রূপের মেলা রঙ্গেঁর খেলা জমানো ভুবন।
মরণরে তুই ঢেকে দিবে চক্ষে আবরণ,
বন্ধ হয়ে যাবে মায়ার রঙ্গিন দু’নয়ন।
৩
স্বপ্নবাজ পাগল মন হবেনা চঞ্চল,
অমাবশ্যা গিলে খাবে সারাটা অঞ্চল।
তেল ফুরাবে নিভে যাবে,
ধিরে ধিরে বাতির দীপন।
ইসফাক কুরেশির শুন্যমঞ্চ,
নুতন এসে করিবে পূরণ।
মরণরে তুই ঢেকে দিবে চক্ষে আবরণ,
বন্ধ হয়ে যাবে আমার রঙ্গিন দু’নয়ন।
বন্ধ হয়ে যাবে মায়ার রঙ্গিন দু’নয়ন।
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন