মরণরে তুই দিবেরে আমার চক্ষে অবরণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মরণরে তুই দিবেরে আমার চক্ষে অবরণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২০ মার্চ, ২০১৬

মরণরে তুই দিবেরে আমার চক্ষে অবরণ

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যংকার ইসফাক কুরেশি
বায়ান্নঃ 
মরণরে তুই দিবেরে সবার চক্ষে অবরণ
মরণরে তুই টেনে দিবে, চক্ষে অবরণ,
বন্ধ হয়ে যাবে আমার, রঙ্গিন দু’নয়ন॥
চিরতরে হারিয়ে যাবে, সোনালি সব দিন,
রূপের মেলা, রঙ্গেঁর খেলা, মূহূর্তে নিশ্চিন॥
পাগল পাগল নয়ন দু’টি হবে দৃষ্টিহারা,
ও মানুষ, হবে না তুমি, রঙ্গেঁ মাতোয়ারা
স্বপ্নে স্বপ্নে পাগল মনটা হবেনা চঞ্চল,
বড় সাধের হারমনিয়াম, হবে রে অচল॥
মরণ রে তুই কেড়ে নিবে ইসফাক কুরেশির প্রাণ,
ভবের রঙ্গঁমঞ্চে ময়নার থেমে যাবেরে নাচ গান॥

গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২