রবিবার, ২০ মার্চ, ২০১৬

কে তুমি চিনলায় নারে মন

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একান্নঃ 
কে তুমি? চিনলায় না রে মন

কে তুমি? চিনলায় না রে মন,
কে তুমি? চিনলায় না রে মন।
এ জগতে সবই চিনলায়, 
চিনলায় না আপন।
কে তুমি, চিনলায় না রে মন॥

আমি এক গুপ্তধন, 
আমায় পেতে কত খনি, 
করিলাম খনন।
খুঁজে খুঁজে ক্লান্ত আমি,
বৃথা জগত ভ্রমণ।
জানিনা বর্ণ গন্ধ রূপ তার, 
আসলে কেমন।
কে তুমি, চিনলায় না রে মন

ঘর পেলাম আজব তনু, বাঁধিলাম জীবন,
এই জটিল ঘরে বসে করি, সংসার ভ্রমণ।
নাচি গাহি হাসি কাঁদি, কবিতা চয়ন,
লোকে শুধু দেখে মোর বহিরাবরণ।
কে তুমি, চিনলায় না রে মন

ইসফাক কুরায়শী আমারে খুঁজে সারাটা জীবন।
এত কাছে থেকেও তার আরশে আসন।
আমি হলো স্বর্গ মর্ত, আসমান জমিন, অজানা ভুবন,
শূন্য হতে এলাম আমি, শূন্যতে গমন।
এ জগতে সবই চিনলায়, 
চিনলায় না আপন।
কে তুমি, চিনলায় না রে মন।
কে তুমি, চিনলায় না রে মন।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন