একশত চৌরাশিঃ
ইসফাক কুরায়শী কয়, ওরে জীবন, তুমি
আমার কে?
ওরে জীবন, সোনার জীবন,
তুমি আর কতদিন রবে?
বিয়ের সানাই বাজবে যখন,
তুমি তখন, চিরবিদায় হবে॥
পড়ে রবে পান্ডুলিপির খাতা,
মুদবে যখন দুই নয়নের পাতা।
হায়রে জীবন, মায়ার জীবন,
তুমি বড় অনিত্য এই ভবে।
তুমি তখন, চিরবিদায় হবে॥
কবিতা, গান, গল্পরা, ব্যস্ত সহচরী,
ওদেরে নিয়ে ভাসছে জীবন তরী,
বান্ধবীরা রবে মায়ার ভবে,
কেবল বন্ধু বিদায় হবে।
বিয়ের সানাই বাজবে যখন,
তুমি তখন, চিরবিদায় হবে॥
উড়ছে জীবন, সুতোয় বাঁধা ঘুড়ি,
নাটাই ধরে আছেন অচিনপুরী।
ঝড় তুফানে যবে,
ঘুড়ি সুঁতো ছিন্ন হবে।
বিয়ের সানাই বাজবে যখন,
তুমি তখন, চিরবিদায় হবে॥
প্রাণবন্ধুরা কাঁদবে ভবে সবে,
ইশফাক কুরেশি যবে,
সুঁতো ছেড়া বেতাল ঘুড়ি হবে।
বিয়ের সানাই বাজবে যখন,
তুমি তখন, চিরবিদায় হবে॥
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন