শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

তুমি হইও নারে চুপ

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত তিরাশিঃ 
তুমি হই ও নারে চুপ

তুমি হই ও নারে চুপ, 
তুমি হই ও নারে চুপ।
আল্লা, আল্লা, জিকির করো, ও মানুষের মুখ।
আল্লা, আল্লা, জিকির করো, ও মানুষের মুখ।

এই জগতের মিছে মায়ায় নাইরে কিছু নাই,
শক্ত হাতে ধরবে যাহাই, সব যাবে পালাই,
ছোট্ট জীবন রঙ্গে ভরো, ঝেড়ে ফেলো দুখ।
আল্লা, আল্লা, জিকির করো, ও মানুষের মুখ।
আল্লা, আল্লা, জিকির করো, ও মানুষের মুখ।
আল্লা, আল্লা, জিকির করো, ও মানুষের মুখ।

এই দুনিয়ার মোহ মায়ায় না ভাসাই ও  বুক।
আল্লা, আল্লা, জিকির করো, ও মানুষের মুখ।
কিবা আছে এই জগতে, কিবা রবে বলো,
জীবনটারে ভোগ করে নীরবে পথ চলো,
এই দুনিয়ার মোহ মায়ায় না ভাসাই ও  বুক।
আল্লা, আল্লা, জিকির করো, ও মানুষের মুখ।

ইশফাক কুরেশির ঠোটরে তুমি, কেনো আছ চুপ,
আল্লাহ হতে ন্যাংটা আসা, আল্লাতে বিলুপ,
দেহকলের শোকরানা করো, আল্লাজির সম্মুখ।
আল্লা, আল্লা, জিকির করো, ও মানুষের মুখ।
আল্লা, আল্লা, জিকির করো, ও মানুষের মুখ।
এই জগতের মিছে মায়ায় নাইরে কিছু নাই,
আল্লা, আল্লা, জিকির করো, ও মানুষের মুখ।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন