শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

মরণ আমার নয়রে শেষ নয়রে আমার ইতি

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশি
একশত ছাপ্পান্নঃ 
মরণ আমার শেষ নয়রে, নয়রে আমার ইতি

মরণ তোমার বিলয় নয়রে, 
নয়রে খেলার ইতি।
মরণ তোমার চিরজীবনে উত্তরণের গীতি।
মরণ বাঁশি হবে কেন মহাতরঙ্গ ভীতি।

মরণ তোমায় নিয়ে যাবে নতুন স্বপ্নালোকে,
ভবের বস্ত্র খোলে ফেলে নন্দন পোষাকে।
বস্ত্র বদল হবে তোমার, কেন এত ভীতি।
 মরণ তোমার বিলয় নয়রে, 
নয়রে খেলার ইতি।
মরণ তোমার চিরকালে উত্তরণের গীতি।
মরণ বাঁশি হবে কেন মহাতরঙ্গ ভীতি।

দুঃখ কষ্ট, রোগ শোক, তৃষ্ণা ক্ষুধার জ্বালা,
থেমে যাবে ভবলোকের সব যন্ত্রণার পালা।
সেদিন করবে খেলা স্বর্গলোকের রীতি।
মরণ তোমার বিলয় নয়রে, 
নয়রে খেলার ইতি।
মরণ তোমার চিরবসন্তে উত্তরণের গীতি।
মরণ বাঁশি হবে কেন মহাতরঙ্গ ভীতি।

মৃত্যু এলে ভয় পেও না, ইশফাক কুরেশি বলে,
বিশ্বপতির জিকির করে, হেসেই যাবে চলে।
পরলোকের যাত্রা অসীম, নাইরে বিরতি।
 মরণ তোমার বিলয় নয়রে, 
নয়রে খেলার ইতি।
মরণ তোমার চিরজীবনে উত্তরণের গীতি।
মরণ বাঁশি হবে কেন মহাতরঙ্গ ভীতি।

গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
(মহাতরঙ্গ হলো ব্লাকহোলের প্রচন্ড মহাকর্ষ তরঙ্গ যাহা বড় বড় নক্ষত্রকে খেয়ে নিশ্চিহ্ন করে দেয়)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন