শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

আত্মা হইলো আল্লাতালার কুদরতের পরিচয়

একশত সাতান্নঃ 
আত্মা হলো আল্লাতালার কুদরতের পরিচয়

আত্মা রে তুই দয়াময়ের কুদরতের খেলা,
 নশ্বর দেহ বসতি তর, বানে ভাসা ভেলা

চিন্তা তর খাদ্য রে মনা, বিবেক তর জ্বালা,
কামনা বাসনায় তনু করে জালাপালা॥

আত্মারে তর বুদ্ধি সাজায় গেয়ানের মেলা,
রাগ হিংসা মারামারি শয়তানের খেলা॥

বিবেক মনরে টানে, সত্যে সারাবেলা,
নফস সতত বাজায় পাপের বেহালা।

ইসফাক কুরেশীর জীবন বড় জ্বালা, 
ময়দানে সদা চলে পাপপুণ্যের ঠেলা,
পাপে শয়তান, পূণ্যে আল্লার খেলা, 
নাজানি কোন ঘাটে ভিড়াবেন আল্লা, 
ইসফাক কুরেশীর ভেলা।।

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।
রচনাকালঃ ১৯৯০ হতে ২০০০ সাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন