শনিবার, ১৯ মার্চ, ২০১৬

খাচার মধ্যে বন্ধি পাখী খাওয়াও প্রচুর তারে

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
দুইঃ 
দেহখাঁচায় বন্দি পাখি, খাওয়াও প্রচুর তারে

খাঁচায় ভিতর বন্দি পাখি, যতন করো তারে,
হঠাৎ যেন সোনার পাখি, যায়না শূন্যে উড়ে।

বনের পাখি পালিয়ে গেলে আবার ধরা যায়,
একটা গেলে আরেক এনে খাঁচায় পুরা যায়,
সাবধানে রাখিলে খাঁচা, পালিয়ে না সে যায়।

বনের পাখি লোহার খাঁচা ভাঙ্গিতে না পারে,
ইচ্ছেমত যতন করে পোষা যায় রে তারে।
খাঁচায় ভিতর বন্দি পাখি, যতন করো তারে,
হঠাৎ যেন সোনার পাখি, যায়না শূন্যে উড়ে।

তোমার আমার পরানপাখি, বন্দি বালির ঘরে,
কখন জানি উড়ে যাবে, ভীষণ কালো ঝড়ে,
উড়ে গেলে, আর কোনদিন, ধরা যায়না তারে।
খাঁচায় ভিতর বন্দি পাখি, যতন করো তারে,
হঠাৎ যেন সোনার পাখি, যায়না শূন্যে উড়ে।

ইসফাক কুরায়শী গায়েবের খবর জানেনা রে, 
কোন অবেলায় খাঁচার পাখি ফাঁকি দিবে তাঁরে।
খাঁচায় ভিতর বন্দি পাখি, যতন করো তারে,
হঠাৎ যেন সোনার পাখি, যায়না শূন্যে উড়ে।

গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন