শনিবার, ১৯ মার্চ, ২০১৬

হাজার বছর ধরে


কবি লেখক ব্লগার গীতিকার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

চারঃ হাজার বছর ধরে

হাজার বছর ধরে,
  কেউ কি দাঁড়াবে এসে আমার কবরপারে,
আমি মারা যাবার পর
আঁধার ঘরে রেখে আমায়  সবাই হবে পর॥

একদিন জানি কাঁদবে সবে ভাসবে নয়ন জলে,
ধীরে ধীরে সবাই আমায় যাবে শেষে ভূলে॥

আবদ্ধ এক মাটির ঘরে ঢুকাইয়া আমায়,
ভাই বন্ধুরা ফিরে যাবে আপন আস্তানায়॥

ইসফাক চৌধুরী জোড় হাতে ভাই করে নিবেদন,
একা রাখিও না মোরে,
আমার কবর জেয়ারতে সদা আসিও জনগণ,
আমায় রেখো না একা ঘরে॥



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন