প্রেমের
দেখা পেলাম রে আমি বিরহ নগর
প্রেমের দেখা
পেলামরে আমি বিরহ নগর,
বিরহ নগরে প্রেম বাঁধিছে তার ঘর।
বিরহ নগরে প্রেম বাঁধিছে তার ঘর।
বিরহ ছাড়া
হয়না রে প্রেম,
তাই বিরহের ঘরে।
লুকিয়ে আছেন মহান আত্মা,
দেন না দেখা মোরে।
কেমনে সহি গো আমি,
সাঁইজির বিরহে জ্বলে সারাটা অন্তর।
বিরহ নগরে প্রেম বাঁধিছে তার ঘর।
অঙ্গেঁ অঙ্গেঁ
মৈথুন হলে প্রেম পালায় দূরে,
কাম এসে পবিত্র প্রেমের গলাটিপে ধরে,
তাই বুঝি সাঁই দেন না ধরা থাকেন দূরান্তর।
বিরহ নগরে প্রেম বাঁধিছে তার ঘর।
আল্লা আসুক আল্লা মাসুক আল্লা দূরে নন,
দয়াল আল্লাজির আসন,
ইসফাক কুরেশির মন।
সাইজির লাগি অগ্নিকুন্ড জ্বলে বাহির ও ভিতর।
প্রেমের দেখা পেলামরে আমি বিরহ নগর,
বিরহ নগরে প্রেম বাঁধিছে তার ঘর।
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন