শনিবার, ১৯ মার্চ, ২০১৬

আসমানেতে বাজ পাখি দেখা যায় না তারে

ছয়ঃ 
আসমানেতে বাজ পাখি দেখা যায় না তারে

আসমানে উড়ে বাজপাখি, দেখা যায় না তারে,
কোন সময় মারবে ছোবল, কেড়ে নিবে কারে॥

বাজপাখিটা যায় না দেখা, কখন রে ভাই নামে,
শিকার তখন ব্যস্ত থাকে হরহামেশার কামে॥

গিনিপিগরা খেলে করে ভবনদীর পারে,
আকাশ হতে নামে বাজ, শিকার ধরিবারে।

সৈন্যসিপাই টহলদারে, সামলাতে না পারে,
টেনে হেঁচড়ে নেয়রে শিকার, কৃষ্ণ বিবরে।

রাজা-বাদশা পায়না রেহাই, বাজে দিলে হানা,
রাঘব-বোয়াল, চোনোপুটি, থাবায় ফানা ফানা। 

ইশফাক কুরেশি কয়, ও বন্ধুরা আজ, 
আকাশে উড়ে বাজপাখি, জলদি সারো কাজ।
সময় না পাবে তুমি, মাতাল মহারাজ॥


ইশফাক কুরেশি, কবি, লেখক, ব্লগার, ব্যাংকার ও ইউটিউবার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন