মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

আমার বাড়ী খুজছো রে বন্ধু

একশত চৌদ্দঃ 
আমার বাড়ি খুঁজছো রে বন্ধু

ঠিকানা কেন, খুঁজো রে বন্ধু
এই অভাগার সাদামাটা বাসা;
নাই রে আলো, নাই রে বাতাস,
দমবন্ধ অন্ধকারে ঠাসা॥

আসবাবপত্র নাই রে সেথায়,
ডায়োজেনিসের ঘর,
বাঁশের ছাদ, দেয়াল মাটি,
ঢুকবে পানি হলে বৃষ্টি ঝড়॥

সংসারে এক আগন্তুক আমি,
ঠিকানা আচিনপূর।
মানবজালে বন্দী আছি,
কাটছে দিন দুপুর

সংসার আমার রঙ্গশালা, 
অস্থায়ী নিবাস।
শূন্যের মাঝে আছি আমি, 
শূন্যে বসবাস।।

 ইশফাক কুরেশী, এই দুনিয়ার রঙ্গশালায়,
বড় রঙ্গে রসে সুখে দিন কাটায়।
আরামে আরামে তাঁর, বেলা বয়ে যায়।
সোনার জীবন কাঁদে এখন,  অন্তিম ভাবনায়।।




কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।
গানের বইঃ লালগোলাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন